এবার আশরাফের সঙ্গে গিবসনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করলেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।

আজ মঙ্গলবার বেলা দুইটা ৫০ মিনিটে সৈয়দ আশরাফের বেইলি রোডের বাসায় যান ব্রিটিশ হাইকমিশনার। এরপর তিনটা ৪০ মিনিটে বেরিয়ে যান গিবসন। তবে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে গিবসন কিংবা সৈয়দ আশরাফ কোনো কথা বলেননি।  

এর আগে গতকাল সোমবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন রবার্ট গিবসন। ওই সময়ও গিবসন কিংবা বিএনপির পক্ষ থেকে বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কিছু জানানো হয়নি।