এবার আসছে ঘূর্ণিঝড় 'ম্যাডি' ২ নম্বর সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ম্যাডি সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর বাসসের।
আবহাওয়া অধিদপ্তর গতকাল শনিবার জানায়, ঘূর্ণিঝড়টি গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার উপকূল থেকে ১৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৪৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৯২ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।