এবার ইজতেমায় মুসল্লিদের সুবিধা বাড়ানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজতেমার সময় ১০ টাকা দিয়ে একবার টিকিট কেটে মুসল্লিরা ঢাকা-টঙ্গী যাওয়া-আসার সুযোগ পাবেন। গতকাল বৃহস্পতিবার মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানানোর সময় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।রেলমন্ত্রী গতকাল রেল ভবনে বিশ্ব ইজতেমার জন্য গৃহীত সুযোগ-সুবিধা জানানোর লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।মন্ত্রী বলেন, মুসল্লিদের কষ্ট কমাতে এবারের বিশ্ব ইজতেমায় আগের তুলনায় সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। তিনি জানান, ১৩ থেকে ১৫ জানুয়ারি ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের দিন (১৫ জানুয়ারি) ঢাকা-টঙ্গী, টঙ্গী-ঢাকা, টঙ্গী-লাকসাম, টঙ্গী-আখাউড়া, টঙ্গী-ময়মনসিংহ ও টঙ্গী-ঈশ্বরদী পথে মোট ২২টি বিশেষ ট্রেন চলাচল করবে। একইভাবে ২০ থেকে ২২ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন (২২ জানুয়ারি) ঢাকা-টঙ্গী পথে দুটি বিশেষ ট্রেন চলবে। এ ছাড়া ইজতেমার সময় সব ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে।