এবার ইয়েমেনের দুই নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এবার তাবলিগ জামাতে আসা দুই ইয়েমেনি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার আউলিয়ার হাট ঝালাঙ্গী সীমান্তের ৮৪৫/৪ সাব-পিলার এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যান ভারতের পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন ইয়েমেনি নাগরিক সালে (৪৫) ও আলী (৫০)। লালমনিরহাট ৩১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাবিউল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফ আটক দুই বিদেশি নাগরিকের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদের সিদ্ধান্ত জানাবে।’