এবার উদ্বোধন করলেন জাপার সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয় গত ২২ ফেব্রুয়ারি।
ওই দিন মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সংরক্ষিত আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
দুই সপ্তাহ রোগী পরিবহনের পর জাতীয় পার্টির (জাপা) স্থানীয় সাংসদ আবদুল মুনিম চৌধুরী গত মঙ্গলবার অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেছেন।
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জানান, অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য গত বছরের ৭ জুন তিনি মন্ত্রণালয়ে একটি আধা সরকারি চিঠি (ডিও) দেন।
ওই চিঠির বিপরীতে অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেওয়া হয় এবং তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সেটির চাবি গ্রহণ করেন। এখন আবদুল মুনিম চৌধুরী লোক দেখানোর জন্য দ্বিতীয়বার উদ্বোধন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কথা বলার জন্য হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ আবদুল মুনিম চৌধুরী মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।