এবার উপজেলা পর্যায়ে স্বর্ণ-কিশোরী ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর-কিশোরীর সুস্বাস্থ্য, ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও অধিকার প্রতিষ্ঠায় এবার উপজেলা পর্যায়ে শুরু হলো স্বর্ণ-কিশোরী ফাউন্ডেশন ক্লাব। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৪৮৯টি উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছে এসব ক্লাব। দেশের প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে স্বর্ণ-কিশোরী ক্লাবের যাত্রার পর এখন তা উপজেলা পর্যায়ে বিস্তৃত হচ্ছে।
গত রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে এ প্রকল্পের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘এই শতকে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষিত হয়েছে তার পঞ্চম লক্ষ্যমাত্রা নারীদের সঙ্গে সংশ্লিষ্ট।’