এবার কলেজে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ডিগ্রি কলেজে পাঠদান না হওয়ায় একদল ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির মধ্যে দ্বন্দ্বের জেরে ছয় দিন ধরে কলেজটিতে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
গতকাল বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।
ফকিরপাড়া গ্রামের অভিভাবক গোলবার হোসেন বলেন, ‘অধ্যক্ষ ও শিক্ষকেরা তাঁদের স্বার্থ হাসিলের জন্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। এর বলি হচ্ছে আমাদের সন্তানেরা।’ কলেজের উন্নয়নে স্থানীয় সাংসদের দেওয়া ২০ হাজার টাকা নিয়েই ১৮ জুন থেকে দ্বন্দ্বের শুরু। শিক্ষকদের এ দ্বন্দ্ব নিয়ে গতকাল প্রথম আলোর বিশাল বাংলায় একটি সংবাদ প্রকাশিত হয়।
অধ্যক্ষ আবদুল মোন্নাফ মুঠোফোনে বলেন, ‘আমি অফিশিয়াল কাজে ব্যস্ত থাকায় আজ কলেজে যেতে পারিনি। তবে শুনেছি, কলেজে নৈরাজ্য সৃষ্টি করতে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে কলেজে তালা ঝুলিয়েছেন।’