এবার কামারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুনর্বিচারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন একটি মামলা পুনর্বিচারের আবেদন করেছে আসামিপক্ষ। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি পুনর্বিচারের জন্য গতকাল বুধবার তাঁর আইনজীবীরা আবেদন জমা দেন।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ তাঁর কার্যালয়ে এই আবেদন জমা পড়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।স্কাইপে এক প্রবাসী আইন বিশেষজ্ঞের সঙ্গে কথোপকথনের জের ধরে ওঠা বিতর্কে গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান বিচারপতি নিজামুল হক। এরপর ওই ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বিচারাধীন মামলা তিনটি পুনর্বিচারের জন্য আবেদন জানানো হয়। এর ওপর শুনানি শেষ হয়েছে। মামলা তিনটি পুনর্বিচার করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।কামারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুনর্বিচারের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে গতকাল আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই মামলায় প্রকৃত পক্ষপাত (একচুয়াল বায়াসনেস) না থাকলেও দৃশ্যত পক্ষপাত (অ্যাপিয়ারেন্স অব বায়াসনেস) রয়েছে। ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপ ও ই-মেইল কেলেঙ্কারির ধারাবাহিকতায় এ আবেদন করা হয়েছে।কামারুজ্জামানের বিরুদ্ধে মামলাটি প্রথমে ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন ছিল। গত বছর ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ২৮ মে ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানের বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন।