এবার খুলে দেওয়া হলো সোহরাওয়ার্দী ছাত্রাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন মাস বন্ধ থাকার পর আজ রোববার থেকে খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাস। বেলা দুইটার দিকে ছাত্রাবাসটি খুলে দেওয়ার পর সাধারণ শিক্ষার্থীরা ছাত্রাবাসে ওঠেন।

সোহরাওয়ার্দী ছাত্রাবাসের প্রাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার সাঈদ প্রথম আলোকে বলেন, ‘যাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কোনো অভিযোগ নেই, থানায় মামলা নেই এবং বৈধ শিক্ষার্থী; তাদের জন্যই ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে।’ সাধারণ বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো সংগঠনের কেউ ছাত্রাবাসে উঠছেন না বলেও তিনি জানান।

গত ২৪ আগস্ট সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। পরে ওই দিন রাতে ছাত্রাবাসের ভেতরে অভিযান চালিয়ে পেট্রল ও ককটেল উদ্ধার করে পুলিশ। এর রেশ ধরে ওই দিনই ছাত্রাবাসটি পুলিশের হেফাজতে তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগ পর্যন্ত ছাত্রাবাসটি ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে ছিল।