এবার গাজীপুরে সড়কে জ্বলবে সোলার বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিভিন্ন সড়কের পর এবার গাজীপুরের বিভিন্ন এলাকার সড়কে জ্বলবে সোলার বাতি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বিভিন্ন সড়কে এ বাতি স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে গাছা উচ্চবিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন মেয়র এম এ মান্নান।
গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহতাবউদ্দিন আহমেদ, প্রপার্টি ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক বাবুল ইসলাম প্রমুখ।
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ১১৪ কিলোমিটার সড়কে তিন হাজারের অধিক সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে এবং আগামী ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করা হবে বলে জানানো হয়।