এবার গ্রামীণ ব্যাংকে সুড়ঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ এবং বগুড়ার আদমদীঘিতে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ খুঁড়ে টাকা চুরির পর এবার নওগাঁর রানীনগরে গ্রামীণ ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে এবং দেয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
রানীনগর উপজেলার গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে রানীনগরের কচুয়া গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংক বড়গাছা শাখা ভবনের পেছনের দেয়াল ভেঙে এবং মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। কিন্তু ব্যাংকের মেঝেতে মজবুত ঢালাই থাকায় দুর্বৃত্তরা ওই ব্যাংকে ঢুকতে ব্যর্থ হয়। তাঁর ধারণা, ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করার জন্য দুর্বৃত্তরা ব্যাংকে ঢোকার চেষ্টা করেছিল। ব্যাংকের ওই শাখায় টাকা রাখার কোনো ভল্ট ছিল না।