এবার চার সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমদ হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষকদের আন্দোলনের মুখে এবার পদত্যাগ করলেন বিশ্ববিদ্যালয়ের চার সহকারী প্রক্টর।সহকারী প্রক্টর মো. কামাল হোসেন, মুহাম্মদ ছায়েদুর রহমান, নাজমুল হাসান তালুকদার ও সাব্বির আলম গতকাল রোববার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। এর পর ওই পদে চারজনকে নিয়োগ দেওয়া হয়।নতুন সহকারী প্রক্টর হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক কে এম আক্কাছ আলী, দর্শন বিভাগের প্রভাষক বিপ্লব কুমার হালদার, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ইব্রাহীম খালেদ ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের প্রভাষক হুসাইন মো. সায়েম। শিক্ষা সফরে থাকা আক্কাছ আলী ছাড়া অন্য তিন শিক্ষক নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন।বিষয়টি নিশ্চিত করে প্রক্টর তপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতিমধ্যে ছয় সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। ছাত্রলীগের হামলায় ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের ছাত্র জুবায়েরের মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।