নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের প্রভোস্ট আবদুল্লা আল মামুন গত বুধবার পদত্যাগ করেছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের দুই হলের প্রভোস্টসহ বিভিন্ন পর্যায়ের পাঁচজন কর্মকর্তা পদত্যাগ করলেন। সবাই পদত্যাগপত্রে কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন।তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় রিজেন বোর্ডের সভায় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বোর্ডের স্থানীয় এক সদস্যের অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন বিষয়ে উপাচার্যের সঙ্গে বনিবনা না হওয়ায় কর্মকর্তারা পদত্যাগ করেছেন।এর আগে পদত্যাগ করেন ছাত্র হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল বাশার, ছাত্র উপদেষ্টা ভট্ট সুপ্রতিম সরকার। পদত্যাগ করা বাকি দুই কর্মকর্তা হলেন ছাত্রী হলের দুই সহকারী প্রভোস্ট আফসানা মৌসুমী ও নাহিদা আক্তার।জানতে চাইলে রেজিস্ট্রার মমিনুল হক পাঁচ কর্মকর্তার পদত্যাগপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।