এবার জুতার সোলের ভেতর সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার সোলের ভেতর থেকে চারটি সোনার বার জব্দ করেছে শুল্ক কর্মকর্তারা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এসব সোনার বারসহ ওই যাত্রীকে আটক করা হয়।
আটক আরশাদ মোহামঞ্চদের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাস্টম হাউস সূত্র জানায়, দুবাই থেকে গতকাল শুক্রবার রাত প্রায় নয়টায় ফ্লাই দুবাই উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষ এই উড়োজাহাজের এক যাত্রীর কাছে অবৈধ স্বর্ণ রয়েছে বলে শুল্ক কর্মকর্তাদের তথ্য দেয়।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর জুতার ভেতর থেকে এসব সোনার বার জব্দ করা হয়। উদ্ধার সোনার বারের ওজন প্রায় আধা কেজি। এর বাজারমূল্য ২০ লাখ টাকা। নিয়মানুযায়ী, একজন যাত্রী ঘোষণা দিয়ে ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণের গয়না আনতে পারেন।