এবার জেলে যাবার পালা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলে যাবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, এবার জেলে যাবার পালা আপনার এবং আওয়ামী লীগ নেতাদের। মানসিকভাবে প্রস্তুতি নেন। আপনার মুখে বিরোধী দলের নেত্রীর কথার কটূক্তি মানায় না।’ গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে নগর ও উত্তর জেলা এলডিপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ এসব কথা বলেন। এলডিপি নেতা এম ছলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৮-দলীয় জোট নেতা বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, জামায়াতের সাংসদ আ ন ম সামশুল ইসলাম, বিএনপির নেতা আবু সুফিয়ান, ইউনুছ গনি চৌধুরী, আহম্মদ খলিল খান প্রমুখ বক্তব্য দেন।