এবার না বলল কমনওয়েলথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথ।
আজ রোববার কমনওয়েলথ মহাসচিব এক চিঠিতে নির্বাচন কমিশনকে এ কথা জানিয়েছেন। এর আগে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল।
কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং পরিবেশ না থাকায় তারা ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণ করবে না।
২ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে কমনওয়েলথ মহাসচিবের কাছে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।