এবার পুড়ল ২০ বিঘা জমির পানবরজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে আবারও কৃষকের পানের বরজে আগুন লেগেছে। উপজেলার রায়গ্রাম মাঠে গতকাল রোববার ১৫-২০ জন কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, রায়গ্রাম মাঠে রয়েছে অসংখ্য পানের বরজ। বিকেলে কৃষকেরা বরজের খেতে আগুন দেখতে পান। আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে। একে একে জগদ্বন্ধু, কার্তিকসহ ১৫-২০ জন কৃষকের প্রায় ২০ বিঘা জমির পান পুড়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা। কৃষকেরা পুকুর-ডোবার পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গত ৯ ফেব্রুয়ারি রায়গ্রামের পার্শ্ববর্তী দুলালমুন্দিয়া গ্রামে প্রায় ২৫ বিঘা জমির পানের বরজ পুড়ে যায়।