প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে সিলেট নগরে র্যাব-৯ এর প্রচারপত্র বিলির পর এবার দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার সাঁটানো দেখা গেছে। এসব পোস্টারে যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের মাধ্যমে নিরীহ মানুষ হত্যায় জড়িত দুর্বৃত্তদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানানো হয়েছে। মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ও বিভিন্ন থানার ওসিদের মুঠোফোন নম্বরও পোস্টারে দেওয়া হয়েছে।