এবার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ঘুষের বিনিময়ে ১০ কোটি টাকার কাজ নিয়মবহির্ভূতভাবে তাঁর পছন্দের ঠিকাদারদের দেওয়ার পাঁয়তারা করছেন। গতকাল শনিবার বেলা ১১টায় বেড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগপন্থী ঠিকাদারেরা এ অভিযোগ করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ঠিকাদার আ হ ম ফজলুর রহমান মাসুদ। সংবাদ সম্মেলনে জানানো হয়। নির্বাহী প্রকৌশলী ঘুষের বিনিময়ে অপেক্ষাকৃত উচ্চ দরদাতা দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন। এ খবর পেয়ে ঠিকাদারেরা ১৬ জুন ওই কার্যালয়ে গিয়ে এর প্রতিবাদ জানান। কিন্তু পাউবো কর্তৃপক্ষ তাঁদের লাঞ্ছিত ও অবরুদ্ধ করার কাহিনী সাজিয়েছে। নির্বাহী প্রকৌশলী কামরুন নেছা অভিযোগ অস্বীকার করে বলেন, পাউবোর কর্মকর্তাদের লাঞ্ছিত করার বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই সংবাদ সম্মেলনে তাঁরা মিথ্যা অভিযোগ এনেছেন।