এবার প্রতিবন্ধী নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে এক মানসিক প্রতিবন্ধী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম রিফু ওরফে রিফু পাগল।বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ ক্রোফর্ডনগর গ্রামের তাহের উদ্দিনের ছেলে রিফুকে (৪০) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর ধারে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেন। এলাকাবাসী জানান, রিফু কথা বলতে পারেন না। তিনি রোববার মাথাভাঙ্গা নদীর ওপারে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়ায় অসাবধানতা-বশত প্রবেশ করেন। এ সময় সেখানে টহলরত বিএসএফের সদস্যরা তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। ৩২ বিজিবির কমান্ডার লে. কর্নেল হামিদুন্নবী বলেন, ঘটনার পরপরই বিএসএফের কাছে প্রতিবাদ বার্তা পাঠানো হয়েছে। তবে তারা বিষয়টি অস্বীকার করেছে।’