এবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিয়ে না করার ঘোষণা দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন (৪৮)। এখন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য বায়না ধরেছেন।এই দাবিতে ১৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে নয় দিনের কর্মসূচি ঘোষণা করেন হেলাল উদ্দিন। কর্মসূচির মধ্যে রয়েছে: ৫ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের ছবিসংবলিত ডিজিটাল ব্যানার ও পোস্টার প্রদর্শন, ৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর মাজারে অবস্থান ধর্মঘট, ৭ ও ৮ ডিসেম্বর মিলাদ মাহফিল এবং ৯ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু।দলীয় সূত্রে জানা গেছে, তিন বছরে হেলাল উদ্দিন স্থানীয় এক সাংসদের মাধ্যমে শেখ হাসিনাকে কমপক্ষে ১০ বার আমন্ত্রণপত্র পাঠান। সাড়া না পেয়ে তিনি কয়েক মাস আগে রাষ্ট্রপতি বরাবর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জন্নাতুন নইম স্বাক্ষরিত বার্তায় হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ কে নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত ডাক না পড়ায় তিনি ক্ষুব্ধ হন এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন।