এবার প্রবারণায় ফানুস উড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধবিহারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আসন্ন প্রবারণা পূর্ণিমায় বাংলাদেশের কোনো বৌদ্ধবিহার থেকে ফানুস উড়বে না।গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বৌদ্ধ সমাজের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৌদ্ধ সমাজের সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া জানান, বৌদ্ধবিহার ও বসতিতে নারকীয় হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশের সব বৌদ্ধবিহারে এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানো থেকে বিরত থাকা হবে। পাশাপাশি কঠিন চীবরদান অনুষ্ঠান হবে অনাড়ম্বর। কঠিন চীবরদানে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও বর্জন করা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৌদ্ধ সমাজের নেতা অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া, আদর্শ কুমার বড়ুয়া, অনিল কুমার বড়ুয়া, অমলেন্দু বিকাশ বড়ুয়া, অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া প্রমুখ।