এবার বই দিয়ে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থী শেফালি আক্তারকে মেডিকেলে পড়ার বই দিয়ে সাহায্য করেছে ল্যাবএইড। শেফালি গত বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যশোর মেডিকেল কলেজে পড়ালেখা করছেন।

গত ২৫ অক্টোবর ‘চিকিৎসক হওয়ার স্বপ্ন অধরা রয়ে যাবে?’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের পর শেফালির পড়াশোনার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নেয় ল্যাবএইড। ল্যাবএইড মেডিকেল কলেজে পড়াশোনার জন্য প্রতি মাসে তাঁকে পাঁচ হাজার টাকা করে দিচ্ছে। গত মঙ্গলবার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ল্যাবএইডের পক্ষ থেকে শেফালির হাতে প্রথম বর্ষের বই তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের প্রশাসনিক উপদেষ্টা মঞ্জুর এ মোল্লা, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।