এবার বগুড়ায় রেটিনা অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ও চট্টগ্রামের পর এবার বগুড়ায় শুরু হয়েছে চোখের ভিট্রেকটমি (রেটিনা) অস্ত্রোপচার। বগুড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় গত সোমবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সমিতির সভাপতি আমজাদ হোসেন জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অরবিস চক্ষুসেবা প্রকল্পের আওতায় ২০০৯ সাল থেকে দেশে এই সেবা চালু হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম রেটিনা অস্ত্রোপচারের কাজ শুরু হলো।