এবার বাংলাদেশ কৃষি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চার ব্যাংকের পর এবার রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক শাহ আলমকে কৃষি ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে কৃষি ব্যাংকের চেয়ারম্যানকে চিঠির মাধ্যমে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি জানানো হয়।
এর আগে গত ১৮ নভেম্বর রাষ্ট্র মালিকানাধীন সোনালি, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
কৃষি ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সমঝোতা চুক্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতি তত্ত্বাবধান ও পরিবীক্ষণের জন্য পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সভার পাশাপাশি নির্বাহী ও নিরীক্ষা কমিটির সভায় উপস্থিত থাকবেন।

আরও পড়ুন