এবার বাসশ্রমিক নেতাদের মারধর
তিনি শুধুই মারেন! মেহেরপুরের গাংনী পৌরসভার সেই মেয়রের নেতৃত্বে এবার বাসশ্রমিক নেতাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে গত বুধ ও বৃহস্পতিবার মেহেরপুরে বাস ধর্মঘট পালন করেন শ্রমিকেরা।এলাকাবাসী ও বাসশ্রমিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার ছাতিয়ান স্থানে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত ও ২৫ জন আহত হন। বাসশ্রমিক নেতারা ঘটনাস্থলে গেলে গাংনী পৌরসভার মেয়র আহমঞ্চদ আলীর নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা তাঁদের মারধর ও লাঞ্ছিত করে। হামলার প্রতিবাদে মেহেরপুর জেলা বাসশ্রমিক ইউনিয়ন ওই দিনই জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।এর আগে গাংনীর মেয়র আহম্মদ আলীর হাতে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, বিচারপ্রার্থী নাগরিক, সাবরেজিস্ট্রার ও দলিল লেখক মারধরের শিকার ও লাঞ্ছিত হয়েছেন। এ নিয়ে ‘তিনি শুধুই মারেন’ শিরোনামে প্রথম আলোতে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।বুধবার শ্রমিক নেতাদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মেয়র আহমঞ্চদ আলী। তিনি বলেন, ‘প্রথম আলোর কারণে এখন লোকজনকে মারা কমিয়ে দিয়েছি। বাসে দুজন মারা যাওয়ার পর বাসশ্রমিক নেতারা ট্রাকশ্রমিকদের হাতে মার খান। এই খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে বাসশ্রমিক নেতাদের উদ্ধার করি। আমি কোনো শ্রমিক নেতাকে মারিনি, মারতে নির্দেশও দিইনি।’জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, গাংনী উপজেলায় বাস দুর্ঘটনায় দুজন মারা যাওয়ায় সেখানে বিক্ষুব্ধ লোকজনের হাতে শ্রমিক নেতারা লাঞ্ছিত হন। শ্রমিক নেতাদের কারা মেরেছে, তা তদন্তের বিষয়। কিন্তু জেলাব্যাপী বাস ধর্মঘট ডেকে শ্রমিকেরা পুরো জেলাবাসীকে জিমিঞ্চ করে ফেলেন।