প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর মিয়াহাটি গ্রামে নিহত তরুণ শাহিনদের দুটি ঘর গত রোববার দিবাগত রাতে পুড়ে গেছে। গালিমপুর মিয়াহাটি গ্রামের প্রভাবশালীরা দেয়াল দিয়ে রাস্তা বন্ধ করতে চাইলে প্রতিবাদ করতে গিয়ে গত ১৭ ফেব্রুয়ারি খুন হন শাহিন (১৮)।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার দিবাগত রাত একটার দিকে শাহিনের বাড়ির একটি ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে শাহিনের বাড়ির একটি বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। পাশের বাড়ির একটি ঘরের আংশিক পুড়ে যায়।শাহিনের বাবা বলেন, ‘ছেলের হত্যাকারীরা মামলা প্রত্যাহারের জন্য ১০-১২ দিন ধরে আমাকে মুঠোফোনে হুমকি দিচ্ছে। ওই হত্যাকারীরাই আমাদের হত্যার উদ্দেশে ঘরে আগুন লাগিয়ে দেয়।’