এবার বিএসএফের গুলিতে ভারতীয় গরু ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ভারতীয় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার খালিসাকোটাল সীমান্তে এ ঘটনা ঘটেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিসাকোটাল সীমান্তের ৯৩৪ নম্বর পিলারের কাছে শনিবার রাত আটটায় একদল ভারতীয় গরু ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। এ সময় ভারতের ১২৪ কুচবিহার ব্যাটালিয়নের বশকোটাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি ছোড়ে। এতে ভারতীয় গরু ব্যবসায়ী মমদুল ইসলাম (২২) ঘটনাস্থলেই নিহত হন। পরে বিসএসএফ লাশ নিয়ে যায়। নিহত মমদুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার দিনহাটা থানার নাগোয়াবাড়ী গ্রামের আয়নাল হকের ছেলে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার জাকির হোসেন জানান, ঘটনাটি ভারতের অভ্যন্তরেই ঘটেছে।