এবার বেসরকারি পাটকল শ্রমিকদের ভুখামিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকদের পর এবার ভুখামিছিল করলেন খুলনার বেসরকারি মিলগুলোর শ্রমিকেরা। বেসরকারি বন্ধ জুট মিল চালু, শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধসহ আট দফা দাবিতে থালা-বাসন হাতে ভুখামিছিল করেছেন শ্রমিকেরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের ফুলবাড়ী গেট এলাকার খুলনা-যশোর মহাসড়কে ব্যক্তিমালিকানাধীন পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশন এই ভুখামিছিলের আয়োজন করে। মিছিলটি মীরেরডাঙ্গা শিল্পাঞ্চল থেকে শুরু করে মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এই মিছিল বের করেন শ্রমিকেরা।
এর আগে গত ১০ এপ্রিল বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাত জুট মিলের শ্রমিকেরা ভুখামিছিল করেন।