এবার ভর্তি পরীক্ষা হবে তিন পালায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তিন পালায় অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পরীক্ষা হবে। প্রথম পালায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পুরকৌশল বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা হবে। দ্বিতীয় পালায় দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা হবে। তৃতীয় পালায় বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও স্থাপত্য বিভাগের পরীক্ষা হবে।