প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা চিড়িয়াখানায় এবার মারা গেছে ‘যদু’ নামের একটি চিতা। গত বুধবার মধ্যরাতে চিতাটি মারা যায়। এর বয়স হয়েছিল ১৬ বছর ছয় মাস। কর্তৃপক্ষ বলছে, বয়স বেশি হওয়ায় চিতাটির যকৃতে (লিভার) পানি জমে ছিল। এ কারণেই চিতাটি মারা গেছে।গত ২২ জুলাই চিড়িয়াখানার বয়োবৃদ্ধ হাতি ‘পবনতারা’র মৃত্যু হয়।