এবার শমসের মবিন চৌধুরী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শমসের মবিন চৌধুরী
শমসের মবিন চৌধুরী

বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি থেকে বের হওয়ার পরেই দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী।
আজ সোমবার রাত পৌনে আটটার দিকে তাঁকে আটক করা হয়। তাঁকে আইনশৃঙ্খলাবাহিনীর একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এর আগে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাড়িতে রবার্ট গিবসনের বৈঠক হয়। ওই বৈঠকে শমসের মবিন চৌধুরী ও খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রবার্ট গিবসন চলে যান। এরপরে খালেদা জিয়ার বাড়ি থেকে বের হন শমসের মবিন চৌধুরী। বৈঠক সম্পর্কে তিনি ব্রিফিং করবেন বলে সাংবাদিকেরা সেখানে অপেক্ষায় ছিলেন। কিন্তু বের হওয়ার পরেই আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে বিরোধী দলের কর্মসূচি ঘোষণার পরেই বিএনপির সহ সভাপতি হাফিজউদ্দিন আহমেদকে আটক করে ডিবি।