এবার শিক্ষকের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এবার শিক্ষক রফিকুর রহমানের কাছে পরাজিত হয়েছেন তাঁর ছাত্র ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী। গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী রফিকুর রহমান স্বল্প ভোটের ব্যবধানে বিএনপি-সমর্থিত শামীম আহমদকে পরাজিত করেন।
২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ২৪ হাজার ভোটের ব্যবধানে কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামীম আহমদ তাঁর কলেজশিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমানকে পরাজিত করেন। এবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাঁরা দুজন। এবার রফিকুর রহমান ৪৫ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। আর শামীম আহমদ পান ৪২ হাজার ৬৬৪ ভোট।
শামীম আহমদ শিক্ষক রফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে তাঁর সাফল্য কামনা করেন।