এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গতকাল শনিবার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। এর আগের দিন তাঁর বিরুদ্ধে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের রাজশাহী শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। গত মঙ্গলবার থেকে পাল্টাপাল্টি এই কর্মসূচি চলছেই।
গতকাল বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল হায়াত তাঁর সময়ে শিক্ষা বোর্ডকে আরও গতিশীল করার জন্য গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।
শিক্ষা বোর্ড থেকে শিক্ষকের উত্তরপত্র মূল্যায়নের চেক পেতে হয়রানির অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, তিনি নিজেও উত্তরপত্র মূল্যায়নের চেক পেতে হয়রানির শিকার হয়েছেন। তিনি গত ১৬ ফেব্রুয়ারি চেয়ারম্যান হিসেবে যোগদানের পরই শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের চেক প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করে দিয়েছেন।