এবার ২৪ ঘণ্টা টানা সাঁতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুকুরের চারদিকে সারি বেঁধে দাঁড়িয়ে শিশু-কিশোর, তরুণ-যুবকসহ নানা বয়সী মানুষ। সবার চোখে বিস্ময়। ২৪ ঘণ্টা ধরে টানা সাঁতার কাটছেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য (৬২)। মাঝেমধ্যে তাঁর জন্য নৌকায় করে ফলের রস নিয়ে যাচ্ছেন কয়েকজন তরুণ। কীভাবে এতক্ষণ ধরে মানুষ পানিতে ভেসে থাকতে পারে এ নিয়ে লোকজনের জল্পনা-কল্পনার শেষ নেই।
নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র জেলা পরিষদের পুকুরে টানা ২৪ ঘণ্টা সাঁতার কেটে বিস্ময়ের জন্ম দিয়েছেন। গত বছরও তিনি মদনপুর উপজেলা পরিষদের পুকুরে টানা ১৫ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কাটেন।
বুধবার সোয়া একটায় নেত্রকোনা স্টেডিয়ামের শরীরচর্চা কেন্দ্রের উদ্যোগে এই প্রদর্শনীর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ক্ষিতীন্দ্র বলেন, ‘ তরুণদের ব্যায়ামের প্রতি উদ্বুদ্ধ করতে সাঁতার কাটি।’