এবারই প্রথম...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা মহাবিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবারই প্রথম জিপিএ-৫ অর্জন করেছে। দরিদ্র পরিবার থেকে আসা সেই কৃতী ছাত্রীর নাম ময়না আক্তার। তাঁর উচ্চশিক্ষার জন্য সহায়তার ঘোষণা দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাজিদুল ইসলাম।কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া বলেন, ‘১৯৯৫ সালে প্রতিষ্ঠিত গন্ডা মহাবিদ্যালয় থেকে চলতি বছর ৩৯ জন এইচএসসি পরীক্ষা দিয়ে ৩৬ জন পাস করেছে এবং একজন জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ৯২ দশমিক ৩১ শতাংশ। সবার চেষ্টার কারণেই এবার কলেজের ফল ভালো হয়েছে।’