এবারও জিপিএ-৫ পাননি বিশ্বনাথের কোনো শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য সিলেটের বিশ্বনাথবাসীর অপেক্ষার পালা আরও দীর্ঘায়িত হলো। গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এই উপজেলায় এখন পর্যন্ত কোনো পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পাননি। এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬০ জন পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১ জন, মানবিক বিভাগ থেকে ২২৭ জন অংশ নিয়ে ১৯৭ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৪৩ জন অংশ নিয়ে ৪২ জন উত্তীর্ণ হয়েছেন। উপজেলায় পাসের হার ৮৫ শতাংশ। ৯৬ দশমিক ২৯ ভাগ পাসের হার নিয়ে উপজেলার শীর্ষে রয়েছে উত্তর বিশ্বনাথ কলেজ।উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ বলেন, ভালো শিক্ষার্থীরা উপজেলার কলেজগুলোতে ভর্তি হয় না। তারপরও কম মেধাবী যেসব শিক্ষার্থী উপজেলার কলেজগুলোতে ভর্তি হয়, তাদের জন্য শিক্ষকদের চেষ্টার কমতি থাকে না।