এবারও দেশসেরা দিলীপ স্যারের বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাবাহিক সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ৪৩তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় দিলীপ স্যারের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় এবারও দেশসেরা হয়েছে। এ নিয়ে পর পর সাতবার সারা দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে শতবর্ষ প্রাচীন নড়াইলের এই বিদ্যালয়টি।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে। ১ থেকে ৫ ফেব্রুয়ারি বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে মাধ্যমিক পর্যায়ের সর্ববৃহৎ এই ক্রীড়া আসর বসে।
উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জানা গেছে, প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে মোট ৩৫টি ইভেন্ট ছিল। পুরস্কার ছিল ১০৫টি। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় পেয়েছে ১৫টি পুরস্কার। এর মধ্যে ছয়টি স্বর্ণ, ছয়টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ।