এবারও স্পিকার শিরীন শারমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরীন শারমিন চৌধুরী (বাঁয়ে), ফজলে রাব্বী (মাঝে), সৈয়দা সাজেদা চৌধুরী (ডানে)।
শিরীন শারমিন চৌধুরী (বাঁয়ে), ফজলে রাব্বী (মাঝে), সৈয়দা সাজেদা চৌধুরী (ডানে)।

দশম সংসদের স্পিকার হিসেবে এবারও থাকছেন শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার হচ্ছেন ফজলে রাব্বী ও সংসদ উপনেতা হচ্ছেন সৈয়দা সাজেদা চৌধুরী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম অধিবেশনের প্রথম বৈঠককে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বৈঠক সূত্রে এ খবর জানা গেছে।

নবম জাতীয় সংসদের শেষদিকে এসে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন শিরীন শারমিন চৌধুরী। এবারও তাঁর স্পিকার হওয়ার সম্ভাবনার কথা বিভিন্ন মহল থেকে শোনা যায়। রংপুর-৬ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হওয়ায় স্পিকার পদে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে শিরীন শারমিন চৌধুরীর আর কোনো বাধা রইল না। কাল সাংসদ হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা।

ডেপুটি স্পিকার পদে এবার নতুন মুখ হলেন ফজলে রাব্বী। তিনি এর আগে বেশ কয়েকবার গাইবান্ধা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। গতবার ওই পদে দায়িত্ব পালন করেন শওকত আলী। এদিকে গতবারের মতো এবারও সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সৈয়দা সাজেদা চৌধুরী।