এবারের বাজেট ঘোষণা করবেন নতুন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের বাজেট প্রস্তুত। তবে এই মুহূর্তে তা ঘোষণা করা হচ্ছে না। ৬ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে জয়ী মেয়র দায়িত্বভার নেওয়ার পর তিনিই এই বাজেট ঘোষণা করবেন।সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, গাজীপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত বিলুপ্ত গাজীপুর ও টঙ্গী পৌরসভা মিলিয়েই এই বাজেট করা হয়েছে। করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের অধীনে ২০১৩-১৪ অর্থবছরের জন্য সব মিলিয়ে ৭২৪ কোটি ২৩ লাখ ২৮ হাজার টাকার বাজেট প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে বিলুপ্ত গাজীপুর পৌর এলাকার বাজেট ৫৮৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার এবং বিলুপ্ত টঙ্গী পৌর এলাকার বাজেট ১৩৯ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার টাকা। করপোরেশনের প্রশাসক শাহ কামাল গতকাল প্রথম আলোকে বলেন, জুন মাসের শেষে নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করতে হয়। ৬ জুলাই নতুন করপোরেশনের নির্বাচনের সময়সূচি নির্ধারিত থাকায় বাজেট ঘোষণা করা যাচ্ছে না। নির্বাচিত নতুন মেয়রই বাজেট ঘোষণা করবেন। নতুন মেয়র চাইলে বাজেটের আকার কম-বেশি করতে পারবেন।