প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের মিয়ানমা ইকোনমিক ব্যাংকের প্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিময় এবং তথ্যপ্রযুক্তিসংক্রান্ত পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে এবি ব্যাংক।এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক গত রোববার ব্যাংকের মূল শাখায় প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে মিয়ানমা ইকোনমিক ব্যাংকের সঙ্গে পারস্পরিক শিক্ষা এবং অভিজ্ঞতা বিনিময়। ব্যাংকটির মহাব্যবস্থাপক থান লুইন উ, সহকারী মহাব্যবস্থাপক টিন নুয়ে ই ও স্যান আই এবং সহকারী ব্যবস্থাপক থি সু লেইং এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।