এবি ব্যাংকের ইউকে রিপ্রেজেন্টেটিভ অফিসের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনে ৬৯ হোয়াইট চ্যাপেল হাইস্ট্রিটে এবি ব্যাংক (ইউকে রিপ্রেজেন্টেটিভ অফিস) লিমিটেড নামে এবি ব্যাংকের যুক্তরাজ্যের কার্যক্রম আবার শুরু হয়েছে। এই রিপ্রেজেন্টেটিভ অফিসটি লন্ডনে মূলত প্রবাসী বাংলাদেশিদের কাছে এবি ব্যাংকের সেবা পৌঁছে দেবে। এ ছাড়া বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়ার বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মতো বিভিন্ন বন্ড বিক্রির কেন্দ্র হিসেবে কাজ করবে। ৮ জুন এই অফিসের কার্যক্রম উদ্বোধন করেন এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। বিজ্ঞপ্তি।