এবি ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবি ব্যাংক লিমিটেড গতকাল বুধবার বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বসুন্ধরা, বারিধারা, ঢাকায় বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। সভায় এবি ব্যাংকের ২০১১ সালের বার্ষিক প্রতিবেদন ও হিসাবনিকাশ তুলে ধরা হয়।এবি ব্যাংক সম্প্রতি সফলতার সঙ্গে ৩০ বছর পূর্তি উদ্যাপন করেছে। ব্যাংকটির ২০১১ সালে নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৫০২ কোটি টাকা, যা ২০১০ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। ২০১১ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৮ টাকা, যা ২০১০ সালে ছিল ১০.৯০ টাকা। ২০১১ সালের শেষে ব্যাংকের সর্বমোট অ্যাসেটের পরিমাণ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪০ কোটি টাকায়।বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ, পরিচালকেরা এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান ছাড়াও এতে এবি ব্যাংকের অসংখ্য শেয়ারহোল্ডার, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।