এবিপি-আনন্দ সম্মাননা পেলেন শাহিন আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের লেখিকা শাহিন আখতার এবিপি-আনন্দ ঘোষিত সেরা বাঙালি সাহিত্যিকের সম্মাননা পেয়েছেন। গতকাল রোববার কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শাহিন আখতারের হাতে এই সম্মাননা তুলে দেন প্রখ্যাত সাহিত্যিক বাণী বসু ও অভিনেতা জিৎ।