এবিসি রেডিও পা দিল ছয় বছরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবিসি রেডিওর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল কারওয়ান বাজারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও এবিসি রেডিওর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লতিফুর রহমান । ছবি: প্রথম আলো
এবিসি রেডিওর পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল কারওয়ান বাজারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও এবিসি রেডিওর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লতিফুর রহমান । ছবি: প্রথম আলো

আনুষ্ঠানিক সম্প্রচারের ছয় বছরে পা দিল এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২। এবিসি রেডিও এখন শ্রোতাপ্রিয়তায় ১ নম্বরে। সবার ভালোবাসা ও শুভকামনা নিয়ে সামনের দিনগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশায় শুরু হলো এবিসি রেডিওর নতুন বছরের পথচলা। ২০০৯ সালের ৭ জানুয়ারি বাণিজ্যিক পরিচালনা শুরু করেছিল এবিসি রেডিও।
জন্মদিনে বর্ণিল সাজে সেজে ওঠে এবিসি কার্যালয়। গতকাল মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও এবিসি রেডিওর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক ও প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, এবিসি রেডিওর নির্বাহী পরিচালক জালালউদ্দিন আকন্দ ও প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ লাবলু বক্তব্য দেন। এর পরই কাটা হয় জন্মদিনের কেক।
জন্মদিন উপলক্ষে প্রচারিত হচ্ছে এবিসি রেডিওর বিশেষ অনুষ্ঠান। জন্মদিনের এই শুভক্ষণে এবিসি রেডিওর সব শ্রোতা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
জন্মদিনের শুভেচ্ছা গতকাল জানাতে এবিসি রেডিওর কার্যালয়ে আসেন দেশের জনপ্রিয় তরুণ গায়ক ও শিল্পীরা। এ ছাড়া বিভিন্ন মিডিয়া, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা জন্মদিনে এবিসি রেডিওকে অভিনন্দন জানিয়েছে।