এবিসি রেডিওতে এসএমএস করুন ২২২১-এ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও এফএম ৮৯.২-এ শ্রোতাদের এসএমএস পাঠানোর নম্বর পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এফএম ৮৯.২-এ এসএমএস পাঠাতে চাইলে ২২২১ নম্বরে পাঠাতে হবে।
এসএমএস পাঠাতে প্রথমে ABC লিখে স্পেস দিয়ে আপনার কথা ১৬০ শব্দে লিখে ২২২১ নম্বরে পাঠান।
এ প্রসঙ্গে এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ বলেন, ‘এর আগে ৮৯২০-তে এবিসি রেডিওর শ্রোতারা নিজেদের মতামত, বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ সম্পর্কে নানা মন্তব্য প্রদান করতে পারতেন। এ ছাড়া আরও অনেক সুবিধা পেতেন। এখন থেকে ওই সব সুবিধা তাঁরা ২২২১-এ পাবেন। আমাদের নিজেদের কারিগরি সুবিধার পাশাপাশি শ্রোতাদের কথা বিবেচনা করে ২২২১-এর মতো জনপ্রিয় একটি শর্টকোড আমরা খুদেবার্তা পাঠানোর মাধ্যম হিসেবে বেছে নিলাম।’