এবিসি রেডিওর জন্মদিন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রোতাপ্রিয় বেসরকারি এফএম বেতার কেন্দ্র ‘এবিসি রেডিও, এফএম ৮৯ দশমিক ২’-এর তৃতীয় বর্ষপূর্তি আজ ৭ জানুয়ারি। এ উপলক্ষে এবিসি রেডিওতে চলছে সপ্তাহজুড়ে আনন্দ-উৎসব।প্রতি ঘণ্টায় সর্বশেষ খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক, রাস্তায় যান চলাচলের তথ্য, শেয়ারবাজারের লেনদেনের খবরের পাশাপাশি এবিসি রেডিও প্রতিদিন বৈচিত্র্যময় বিনোদনের সম্ভার নিয়ে শ্রোতাদের কাছে হাজির হয়। চলচ্চিত্রের গান, লোকগান, প্রিয় শিল্পীদের আধুনিক গান, চিরসবুজ গান, রবীন্দ্র-নজরুলসহ পঞ্চকবির গান, বর্তমান প্রজন্মের সব প্রিয় গানের বর্ণাঢ্য আয়োজন আর কথাবন্ধুদের গল্প-আড্ডা তো থাকছেই। গত তিন বছরে দেশের সেরা ও প্রিয় সব শিল্পী, ব্যান্ড ও ব্যক্তিত্ব এবিসি রেডিওর নানা আয়োজনে অংশ নিয়েছেন। সেসব আয়োজন থেকে বাছাই করা অনুষ্ঠান নিয়ে এবিসি আয়োজন করেছে সাত দিনের আনন্দ-উৎসব।