এবিসি রেডিওর নতুন স্টেশন স্থাপনের অনুমতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ও কক্সবাজারে এবিসি রেডিওর নতুন স্টেশন স্থাপনে ৮৯.২ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ ও যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত জানুয়ারি মাসে বিটিআরসির সদর দপ্তরে এবিসি রেডিওর পরিচালক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে এ-সম্পর্কিত কাগজপত্র হস্তান্তর করেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ সাজ্জাদ হোসেইন, এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ এবং কারিগরি উপদেষ্টা মনোরঞ্জন দাস। বিজ্ঞপ্তি।