এবিসি রেডিওর বাংলা ভাষার মধুর শব্দ নির্বাচনে বিজয়ীরা পুরস্কৃত
মা, বাংলা ও বাংলাদেশ—এ তিনটি শব্দ বাংলা ভাষার সবচেয়ে মধুর শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রোতাদের পাঠানো খুদে বার্তা (এসএমএস) থেকে শব্দ তিনটি নির্বাচন করা হয়েছে। শব্দ তিনটি নির্বাচনে তিনজন পুরস্কারও পেয়েছেন।গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে এবিসি রেডিওর কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এবিসি রেডিও বাংলা ভাষার সবচেয়ে মধুর শব্দ নির্বাচনের ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রকাশনা সংস্থা ঐতিহ্য-এর সৌজন্যে বিজয়ী তিনজন পান ১২ হাজার, আট হাজার ও পাঁচ হাজার টাকার বই।এ ছাড়া টমি মিয়ার হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ফুড প্রিপারেশন অ্যান্ড কলিনারি আর্টস কোর্সের শিক্ষাবৃত্তি নিয়ে বিপিএল টমি মিয়া ধাঁধা প্রতিযোগিতার বিজয়ীর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে ঐতিহ্য প্রকাশনীর স্বত্বাধিকারী আরিফুর রহমান নঈম, টমি মিয়া ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা ফারজানা সুলতানা এবং এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।