এবিসি রেডিওর সাংবাদিক হামলার শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গতকাল শুক্রবার এবিসি রেডিওর একজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। আহত সাংবাদিক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, সিএনজির (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) দাম বাড়ার পর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি যানবাহনের ভাড়া-সংক্রান্ত প্রতিবেদন করতে গাবতলী যান। এ ব্যাপারে খোঁজ নিতে গেলে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের বরিশাল শাখার দায়িত্বে থাকা ব্যবস্থাপক আবু তালেব তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু তালেবসহ কাউন্টারের অন্য কর্মচারীরা কামরুল হাসানকে মারধর করেন। তিনি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। জানতে চাইলে আবু তালেব প্রথম আলোকে বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এটা ঘটেছে। হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক অহিদুজ্জামান জানান, এ বিষয়ে মীমাংসার জন্য উভয় পক্ষ আজ শনিবার বেঠকে বসবে।